
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াত আগাগোড়াই পরিচিত তাঁর স্পষ্ট বক্তব্যের জন্যে। বলিউডে তিনি যেমন নেপোটিজম নিয়ে সুর চরিয়েছিলেন, ঠিক তেমনই রাজনীতির ময়দানে পা দিয়েও তাঁর স্পষ্ট বক্তব্য থেকে সরছেন না এই সেলেব অভিনেত্রী। বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শেষে সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা রানাউত।
চলতি লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন তিনি। তাবড় রাজনীতিবিদদের মতনই জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রচারও। এবার পাকিস্থান ইস্যু নিয়ে সরব হলেন তিনি। ফারুক আবদুল্লার 'পাকিস্থান চুড়ি পড়ে বসে নেই' এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি জানান, ‘যদি পাকিস্তান চুড়ি পরে বসে না থাকে, তবে আমরাই চুড়ি পরিয়ে দেব।’
