
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন রবিবার দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ-এর পর চম্পাই সোরেন সাংবাদিকদের কাছে এই দেখা করাকে সৌজন্য সাক্ষাৎ বলে ব্যাখ্যা করেছেন।
উল্লেখ্য, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেনের পদত্যাগের পর ঝাড়খণ্ডে চম্পাই সোরেনের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এদিকে, জানা গিয়েছে যে কংগ্রেস বিধায়করা ঝাড়খণ্ডে নতুন সরকার গঠন নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। কংগ্রেসের ক্ষুব্ধ হওয়া নিয়ে চম্পাই সোরেনকে এদিন সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, এটা কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়। তিনি এব্যাপারে কিছু বলতে পারবেন না।
