Country

2 years ago

Jairam Ramesh:রাহুলের যাত্রা নিয়ে মমতার সন্দেহে জবাব জয়রামের

Jairam Ramesh
Jairam Ramesh

 

কলকাতা  : “রাহুল গান্ধীর যাত্রা নিয়ে মমতাজির সন্দেহ থাকা উচিত নয়। রাহুল উত্তরপ্রদেশে ১১দিন যাত্রা করবেন। তার পর মধ্যপ্রদেশে যাবেন, গুজরাতে যাবেন। ২০ মার্চ মুম্বইতে যাত্রা শেষ হবে।” এই মন্তব্য করলেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।

পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে শুক্রবার তীব্র কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রশ্নও তুলেছিলেন যে, রাহুল গান্ধী বাংলায় না ঘুরে উত্তরপ্রদেশে যাচ্ছেন না কেন? তার প্রেক্ষিতেই জয়রাম এদিন এ কথা বলেন।

শুক্রবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলের নাম না করে বলেন, “ভোট এসেছে তাই বসন্তের কোকিলরা ফটোশ্যুট করতে এসেছে। যারা কোনওদিন চায়ের দোকানে বসেইনি, চা বানাতে জানেই না, বাচ্চাদের আদর করেই নি, শিশু বলতে কি বোঝেই না, বিড়ি বাঁধতে জানেই না, বিড়ির বদলে অন্য কিছু হয়তো খায়.... বাব্বা বসন্তের কোকিলরা চলে এসেছে”।

এরই পাশাপাশি রাহুলের উদ্দেশে মমতা বলেছিলেন, “তুমি বাংলায় না এসে উত্তরপ্রদেশে যেতে পারতে, বুকে কটা পা আছে দেখতাম! এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো”। লোকসভা ভোটে কংগ্রেস ৪০টির বেশি আসন পাবে না বলেও ভবিষ্যদ্বাণী করতে চেয়েছিলেন মমতা।

You might also like!