Country

2 years ago

Ayodhya Ram Mandir: জনসুনামি রাম মন্দিরে! কি বলছেন প্রধান পুরোহিত?

Ram Mandir's main priest Satyendra Das (File Picture)
Ram Mandir's main priest Satyendra Das (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২২ জানুয়ারি জাঁকজমকপূর্ণ ভাবেই উদ্বোধন হয়েছে মন্দিরের। প্রতিষ্ঠা করা হয়েছে রাম লালাকে। আজ ২৩ জানুয়ারি সর্বসাধারণের জন্য খুলেছে মন্দির ফটক। তবে উদ্বোধনের পরের দিন রামলালার দর্শন পেতে উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে এদিন নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। গর্ভগৃহের মুখে আটকে দেওয়া হয় ভক্তদের।

এই প্রসঙ্গে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রর প্রধান পুরহোতি আচার্য সতেন্দ্র দাস বলেন, 'রামের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর অযোধ্যা নগরী শুদ্ধ হয়েছে। ত্রেতাযুগে, যখন ভগবান রাম ফিরে এসেছিলেন, তখন অযোধ্যা নগরী ঠিক এমনই ভাবে আনন্দে মেতে উঠেছিল, আজ যেন সেই ত্রেতাযুগের আভাস দেখা যাচ্ছে। অনেক ভক্তই এখন রামলালার দর্শনে অযোধ্যায় আসছেন। জয় শ্রীরাম ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে চারদিক। মনে হচ্ছে আমরা যেন ত্রেতাযুগের সময়ে অযোধ্যায় ফিরে গিয়েছি।'

ভক্তদের হৃদয়ে রামের প্রতি ভক্তি ও উন্মদনা দেখে খুশি হলেও তিনি এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। জানিয়েছেন, 'সকলে দেবতার দর্শন যে একেবারে পাবেন এমনটা নয়। এখানে এতটাই ভিড় যে সকল ভক্ত আজই রামলালার দর্শন করতে পারবেন না। সেক্ষেত্রে রামলালার দর্শন পেতে এক দু'দিন অপেক্ষা করতে হতে পারে। বুধবার ও তাঁর পরের বেশ কয়েকদিন এমনই পরিস্থিতি থাকবে। গোটা দেশ থেকেই সাধু-সন্তরা রামের দর্শনে এসেছেন। প্রায় ৪০০০ হাজার সাধু এসেছেন ভগবান রামলালাকে দর্শনে। প্রত্যেকে তাঁদের নিজেদের সঙ্গীদের নিয়ে এসেছেন। এই কারণে ভিড় আরও বেড়ে গিয়েছে। অযোধ্যা রামময় হয়ে উঠেছে।'

You might also like!