Country

3 years ago

Jagdeep dhankhar:সস্ত্রীক লন্ডনে পাড়ি দিলেন ধনখড়, ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে

Jagdeep dhankhar
Jagdeep dhankhar

 

নয়াদিল্লি, ৪ মে : ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসাবে হাজির থাকতে লন্ডনে পাড়ি দিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী। প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের উত্তরসূরি হিসাবে রাজা হওয়ার ৮ মাস পরে, শনিবার রাজ্যাভিষেক হবে তৃতীয় চার্লসের।

সে দিনই আনুষ্ঠানিক ভাবে ‘কুইন কনসর্ট’ ঘোষণা করা হবে চার্লসের স্ত্রী ক্যামিলাকেও। প্রথামাফিক, ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এই অনুষ্ঠানের দায়িত্বে থাকবেন আর্চবিশপ অব ক্যান্টারবেরি। তবে ১৯৫৩ সালে রানি দ্বিতীয় এলিজ়াবেথের অভিষেকের অনুষ্ঠানের থেকে অনেকটাই ছোট হচ্ছে চার্লসের রাজ্যাভিষেক। রাজ্যাভিষেক অনুষ্ঠানে প্রায় ২ হাজার বিদেশি অতিথির সমাগম হবে বলে বাকিংহামের বিবৃতিতে জানানো হয়েছে।

You might also like!