Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Big DA Hike News: ডিএ বৃদ্ধির পথে মোদি সরকার? ৩ শতাংশ বাড়তে পারে মহার্ঘ ভাতা

DA hike July 2026
DA hike July 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল স্বস্তির খবর। সূত্রের খবর, জুলাই মাস থেকে তাঁদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও ৩ শতাংশ বাড়তে পারে। অষ্টম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার অপেক্ষার মধ্যেই ডিএ বৃদ্ধির এই সম্ভাবনা কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। 

এআইসিপিআই-আইডব্লুর দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক তথ্যের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১ জুলাই ২০২৬ থেকে এই বাড়তি মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্সের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হচ্ছেন। এআইসিপিআই-আইডব্লিউ-এর জুন মাসের সূচক ছিল ১৫১.৯। যার ফলে গত ১২ মাসের গড় সূচক ১৪৮.৬৫ হয়েছে। এর ফলে মহার্ঘ ভাতা গণনার হার হয়েছে ৬৩.৭৬%। যেহেতু সরকার ডিএ পূর্ণ সংখ্যায় গণনা করে, তাই ৬৩.৭৬% ডিএ মানে ৬৩ শতাংশ ডিএ-র হবে বলে আশা করা হচ্ছে। 

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে দু’বার বর্ধিত মহার্ঘ ভাতা পেয়ে থাকেন- ১ জনুয়ারি এবং ১ জুলাই থেকে। ১২ মাসের গড় কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্যের ভিত্তিতে এই মহার্ঘ ভাতার অঙ্ক স্থির করা হয়। সাধারণভাবে যে কর্মীর বেসিক পে বা মূল ভিত্তি বেতন মাসে ১৮ হাজার টাকা তাঁর ৫৪০ টাকা, যাঁর ভিত্তি বেতন ৩০ হাজার টাকা তাঁর ৯০০ টাকা এবং যাঁর বেতন ৫০ হাজার টাকা তিনি। ১৫০০ টাকা হিসেবে বাড়তি মহার্ঘ ভাতা পাবেন।

গত এপ্রিলে দুই শতাংশ ডিএ বৃদ্ধি হয় কেন্দ্রের তরফে। যা জেরে ৫৮ শতাংশ থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা করা হয় ৬০ শতাংশ। উৎসবের মরশুমে এই মহার্ঘভাতা বৃদ্ধির অঙ্ক সবুজ সংকেত পেতে পারে বলে মনে করা হয়েছিল। তবে তার আগেই সরকারি কর্মীদের ৬৩ শতাংশ ডিএ-র নিশ্চয়তা মিলল। প্রসঙ্গত, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা পান ৩৮ শতাংশ ডিএ। কেন্দ্র আরও ৩ শতাংশ বাড়ালে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ব্যবধান হবে ২৫ শতাংশ। 

You might also like!