Ruchira Kamboj : বিশ্বের শীর্ষ টেবিলে নিজের জায়গা নিতে প্রস্তুত ভারত : রুচিরা কাম্বোজ

Rujira Komboj
Rujira Komboj

 

নিউইয়র্ক, ২ ডিসেম্বর : বিশ্বের শীর্ষ টেবিলে নিজের জায়গা নিতে প্রস্তুত ভারত। রাষ্ট্রপুঞ্জের সাংবাদিক সম্মেলনে জানালেন ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ। তিনি বলেছেন, "ভারত এমন একটি দেশ হিসাবে বিশ্বব্যাপী শীর্ষ টেবিলে নিজের জায়গা নিতে প্রস্তুত, যা ওই টেবিলে সমাধান আনতে ইচ্ছুক। আমাদের বিদেশনীতির একটি কেন্দ্রীয় নীতি হল মানবকেন্দ্রিক এবং তা একই থাকবে।"

স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ আরও বলেছেন, "বিগত ২ বছরে বিশ্ব যখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, ভারত সর্বদা সমাধান প্রদানকারী হিসাবে থেকেছে। যেমন কোভিডের সময় এবং আরও কিছু ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই বিশ্বব্যাপী শীর্ষ টেবিলে নিজের জায়গা নিতে প্রস্তুত।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…