Country

2 years ago

Passport: সৌদি আরব ও মলদ্বীপের থেকে পিছিয়ে পড়ল ভারত! পাসপোর্ট সূচকে একধাপ নিচে দেশ

Indian Passport (File Picture)
Indian Passport (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত ফের একবার বিশ্বের দরবারে নিচে নেমে এল। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ফের একধাপ নিম্নমুখী হল দেশ। ২০২৩ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে ভারতের স্থান ছিল ৮৪ নম্বরে। ২০২৪ এ তা হয়ে দাঁড়াল ৮৫ নম্বর। শক্তিশালী পাসপোর্ট সূচকের দিক থেকে ভারতের স্থান সৌদি আরব ও মলদ্বীপের নীচে অবস্থান করছে।

বিশ্বজুড়ে শক্তিশালী পাসপোর্টের সূচক প্রকাশিত হয়েছে বেসরকারি সংস্থা হেনলের পক্ষ থেকে। ওই সূচকে শীর্ষস্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। শক্তিশালী পাসপোর্টের দ্বিতীয় স্থানে রয়েছে সুইডেন, ফিনল্য়ান্ড ও দক্ষিণ কোরিয়া। এই তিন দেশের নাগরিকরা শুধুমাত্র তাদের দেশের পাসপোর্ট দেখিয়ে ১৯৩ দেশে প্রবেশের অনুমতি পান। অস্ট্রিয়া রয়েছে তৃতীয় স্থানে। ওই দেশের নাগরিকরা ১৯২ দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পান। অস্ট্রিয়া রয়েছে তৃতীয় স্থানে। ওই দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯২ দেশে প্রবেশের অনুমতি পান।

You might also like!