
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনে প্রচারে দম ফেলার ফুরসত পাচ্ছেন না রাজনৈতিক নেতা-নেত্রীর। ব্যতিক্রম নন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একের পর জনসভা, মিটিল, মিছিল। ভোটের আগে ম্য়ারাথন কর্মসূচি রাহুলের। তবে ছোলে বাটুরের লোভ কী সামলানো যায়? নির্বাচনী প্রচারের ফাঁকে ছোলে বাটুরেতে মজলেন গান্ধী পরিবারের সদস্য। তাও আবার একটা ছোট রেস্তোরাঁয়। দিল্লির একটি রেস্তোরাঁয় রাহুলের ছোলে বাটুরে খাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে জনংযোগের ভিডিয়ো এখন ভাইরাল সোশ্য়াল মিডিয়ায়।
১৯ মে কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা করা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটিতে দেখা যায়, সাধারণ একটি রেস্তোরাঁতে ঢুঁ মেরেছেন রাহুল। রাহুলকে দেখেই ভিড় জমে যায়। অনেকেই তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে এগিয়ে যান। অনেকের সঙ্গে নেহাতই আলাপচারিতা সারেন রাহুল। তাঁদের আবদার মেনে ছবিও তুলেছেন কংগ্রেস নেতা। এরই মাঝে চলে আসে গরম গরম ছোলে বাটুরে। ব্য়াস! তা দেখে আর সামলাতে পারেনি নিজেকে! চেটে-পুটে ছোলে-বাটুরে, সঙ্গে সরবতে চুমুক। রাহুলের খাওয়ার মাঝেই অনেকেই তাঁর সঙ্গে এসে কথা বলতে চান। সকলের সঙ্গে আড্ডাচ্ছলে কথাও বলেন তিনি। বাটুরের সঙ্গে ছোলে মাখিয়ে মুখে তুলতে তুলতেই রেস্তোরাঁয় উপস্থিত গ্রাহকদের সঙ্গে আড্ডা দেন। তাঁদের নানা প্রশ্নেও উত্তর দেন। ছোলে বাটুরে খেতে খেতে খানিক ছোটবেলার স্মৃতির সাগরে ডুবও দেন সনিয়া-পুত্র। মনে পড়ে যায় স্কুল জীবনে একটি দোকান আলু টিক্কি খাওয়ার কথা। সেই স্বাদ আজও মুখে লেগে রয়েছে রাহুলের। ভাগ করে নেন সেই স্মৃতিও।
