Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

PM Narendra Modi in Bhopal: আমাদের পরম্পরায় সিঁদুর 'নারী শক্তি'র প্রতীক,প্রধানমন্ত্রী

PM Narendra Modi in Bhopal
PM Narendra Modi in Bhopal

 

ভোপাল, ৩১ মে : আমাদের পরম্পরায় সিঁদুর 'নারী শক্তি'র প্রতীক। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, "পহেলগামে সন্ত্রাসীরা কেবল ভারতীয়দের রক্তপাতই করেনি, বরং আমাদের পরম্পরাকেও আক্রমণ করেছে। তাঁরা 'নারী শক্তি'কে চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জ সন্ত্রাসবাদী এবং তাদের প্রভুদের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভোপালের জাম্বুরি ময়দানে 'লোকমাতা দেবী অহল্যাবাই মহিলা সশক্তিকরণ মহাসম্মেলন' অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান থেকে লোকমাতা অহিল্যাবাই হোলকারের ৩০০-তম জন্মবার্ষিকীর সম্মানে 'স্মারক মুদ্রা এবং স্ট্যাম্প' প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাতিয়া এবং সাতনা বিমানবন্দর-সহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মোহন যাদব-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, "এখন যদি আমরা মেয়েদের বিয়ের বয়স নিয়ে আলোচনা করি, তাহলে কিছু মানুষ মনে করে, ধর্মনিরপেক্ষতা বিপদের মুখে। তারা মনে করে যে এটি তাদের ধর্মের বিরুদ্ধে। কিন্তু এত দিন আগেও, অহল্যাবাঈ মেয়েদের বিয়ের বয়স নিয়ে ভেবেছিলেন।" প্রধানমন্ত্রী বলেছেন, "অহল্যাবাঈয়ের একটি বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তি আছে, আমরা যা কিছু পেয়েছি তা জনসাধারণের দেওয়া ঋণ, যা আমাদের পরিশোধ করতে হবে। এখন আমাদের সরকার এই মূল্যবোধের উপর ভিত্তি করে কাজ করে। আমাদের সরকার নারী-নেতৃত্বাধীন উন্নয়নের দৃষ্টিভঙ্গিকে উন্নয়নের অক্ষে পরিণত করছে। লক্ষ লক্ষ মহিলা প্রথমবারের মতো তাদের বাড়ির মালিক হয়েছেন।"

You might also like!