
রায়পুর, ২৫ ফেব্রুয়ারি: ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। রবিবার সকালে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত কাঙ্কের জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ মাওবাদী। পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলেসেলা বলেছেন, "জেলা রিজার্ভ গার্ড এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দল নকশাল বিরোধী অভিযানে যাওয়ার সময় কোয়ালিবেদা এলাকার জঙ্গলে এনকাউন্টার শুরু হয়।
মাওবাদী ও সুরক্ষা বাহিনীর মধ্যে উপর্যুপরি গুলির লড়াই চলতে থাকে, এনকাউন্টারে ৩ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে। বাকি মাওবাদীরা সম্ভবত পালিয়ে গিয়েছে।
