Breaking News
 
Neet-UG 2026 : ‘ওরা কোনও শিক্ষাই নেয়নি’, নিট প্রশ্নপত্র ফাঁসে ফের তোলপাড়, এনটিএ-কে আক্রমণ সুপ্রিম কোর্টের Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড

 

Country

1 year ago

Rajasthan:৪৮ ঘন্টার মধ্যে গরম কিছুটা কমবে রাজস্থানে, ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

Rajasthan weather
Rajasthan weather

 

জয়পুর, ৩০ মে : গরমে অতিষ্ঠ রাজস্থানের জন্য অবশেষে সুখবর! আগামী ৪৮ ঘন্টার মধ্যেই গরম কমতে চলেছে রাজস্থানে, ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। বৃহস্পতিবার জয়পুর আইএমডি-র অধিকর্তা রাধেশ্যাম শর্মা বলেছেন, "পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ১ জুনের মধ্যে রাজস্থানের অধিকাংশ স্থানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস, অথবা তার নীচে।"

আবহাওয়াবিদ রাধেশ্যাম শর্মা আরও বলেছেন, "১ জুন থেকেই তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানের উত্তরাংশে, বিশেষ করে শেখাওয়াতি অঞ্চল, জয়পুর ডিভিশন, ভরতপুর এবং বিকানের ডিভিশনের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।"


You might also like!