Country

2 years ago

Dowry Case: পণের মামলা তুলতে রাজি স্ত্রী বদলে চাই দেড় কোটি! আদালতের দারস্থ স্বামী

Dowry Case (File Picture)
Dowry Case (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বছর তিনেক আগে ঘটা করে বিয়ে হয়েছিল চিকিৎসক দম্পতির। তবে বিয়ের কয়েক মাস পর থেকেই নিত্য অশান্তির সূত্রপাত। ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকতো স্বামী-স্ত্রীর মধ্যে। শেষ পর্যন্ত স্বামীর বিরুদ্ধে পণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন স্ত্রী। অভিযোগ, সেই মামলা তুলে নিতে যে অঙ্কের টাকা দাবি করেছেন তিনি তা দেখে চক্ষু চড়কগাছ স্বামীর। লাখ নয়, মামলা তুলে নিতে কোটির অঙ্কে পৌঁছে গিয়েছেন তিনি, বলে অভিযোগ স্বামীর। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেছিলেন পেশায় চিকিৎসক স্বামী। অভিযোগ, থানা কোনও ব্যবস্থা নেয়নি। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন স্বামী।

পণের মামলা তুলে নিতে স্বামী থেকে কত টাকা দাবি করেছেন পেশায় চিকিৎসক স্ত্রী?

অভিযোগ, গাজিয়াবাদে স্বামীর বিরুদ্ধে পণের মামলা তুলে নেওয়ার বিনিময়ে স্বামীর থেকে দেড় কোটি টাকা দাবি করেছেন এক মহিলা। অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপর আদালতে বিচার চেয়ে মামলা করেন মহিলার স্বামী। পেশায় চিকিৎসক মহিলার স্বামীও। চিকিৎসকের স্ত্রী ও তাঁর বাবা-মাকে সমন জারি করেছে আদালত। গাজিয়াবাদের কবিনগর থানা এলাকার ঘটনা।

You might also like!