Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bihar: বিহারের বেগুসরাইয়ে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন সকলে

Husband, wife and two children die in Bihar's Begusarai, all lost their lives due to fire
Husband, wife and two children die in Bihar's Begusarai, all lost their lives due to fire

 

বেগুসরাই, ২ জানুয়ারি: বিহারের বেগুসরাই জেলায় আগুন পুড়ে প্রাণ হারালেন একই পরিবারের ৪ জন সদস্য। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে স্বামী, স্ত্রী ও দম্পতির দুই সন্তানের। বেগুসরাই জেলার বছওয়াড়া থানার অন্তর্গত আরওয়া পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। সোমবার মধ্যরাতে শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়, কিছু বুঝে ওঠার আগেই ঘুমের মধ্যেই আগুনে পুড়ে মারা যান একই পরিবারের ৪ জন সদস্য।

আরওয়া পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। শর্টসার্কিটের কারণে বাড়িতে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই গোটা বাড়ি আগুনের গ্রাসে চলে যায়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও, প্রাণে বাঁচানো যায়নি একই পরিবারের ৪ জন সদস্যকে। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…