Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Lok Sabha Election 2024: লোকসভায় হুইলচেয়ারে কত ভোটার? তথ্য় প্রকাশ করল নির্বাচন কমিশন

Loksabha Election (File Picture)
Loksabha Election (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচনের। আগামী কিছু দিনের মধ্যেই নির্বাচন কমিশন লোকসভার নির্ঘণ্ট প্রকাশ করবে এমনটাই আশা করা হচ্ছে। ২০১৯-এর লোকসভা ভোটের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবারের ভোটার সংখ্য়া। ২০২৪ সালর আসন্ন লোকসভা ভোটের জন্য নথিভুক্ত ভোটার সংখ্য়া ৯৬.৮৮ কোটি। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে মহিলা, যুব, বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের সংখ্যা।

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটারের সংখ্য়া প্রায় দুই কোটি। ২০১৯ সালের তুলনায় মহিলা ভোটার বেড়েছে প্রায় চার কোটি। লোকসভা ভোটের আগে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ৯৬ কোটি ৮৮ লাখ ২১ হাজার ৯২৬। দেশে পুরুষ ভোটারের সংখ্য়া ৪৯.৭২ কোটি। মহিলা ভোটারের সংখ্য়া ৪৭.১৫ কোটি। ২০১৯ সালে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৪৩.১৩ কোটি। ২০১৯ সালে তুলনায় এবার পুরুষদের থেকে তাৎপর্যপূর্ণ ভাবে বৃদ্ধি পেয়েছে মহিলা ভোটারের সংখ্যা। এবারের নির্বাচনে মোট ভোটার ও জনসংখ্যার অনুপাত ৬৬.৭৬ শতাংশ। যা বিশ্বের মধ্যে বৃহত্তম ভোটারের সংখ্যার দিক থেকে।

এবারের শতায়ু ভোটারের সংখ্য়া ২ লাখ ৩৮ হাজার ৭৯১। ৮০ ঊর্ধ্ব ভোটারের সংখ্য়া ১ কোটি ৮৫ লাখ। অন্যদিকে বিশেষ ভাবে সক্ষম ভোটার সংখ্য়া ৮৮ লাখ ৩৫ হাজার ৪৪৯। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৮ হাজার ৪৪। ১৮-১৯ বছর বয়সি ভোটার রয়েছেন ১.৮ কোটি। এবং ১.৯ কোটি ভোটার রয়েছেন ২০-২৯ বছর বয়সী।

ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়েছে লোকসভা ভোটের জন্য প্রস্তুত ইলেকশন কমিশন। ভুবনেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্য নির্বান কমিশননার রাজীব কুমার জানিয়েছেন, ২০২৪ সালের দেশের লোকসভা নির্বাচন ও রাজ্য বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য তাঁরা সম্পূর্ণ রূপে প্রস্তুত। সব প্রস্তুতিও প্রায় শেষ হবে জানান কমিশনার। প্রসঙ্গত, এবারের নির্বাচনে গত দু'বারের মতোই এনডিএই শেষ হাসি হাসবে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। সম্প্রতি ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, 'বিরোধীরা যতই স্ট্র্যাটেজি তৈরি করুক না কেন, আসন্ন লোকসভা নির্বাচনে হাসতে হাসতে জিতবে এনডিএ।' মোদী ৩৭০+ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। লোকসভা ভোটের আগে অস্বস্তি বেড়েছে বিরোধী জোট ইন্ডিয়া শিবিরে। বেকায়দায় পড়েছে কংগ্রেসও।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…