Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Hemant Soren: ৭ জুলাই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত, সরকার গঠনের জন্য আমন্ত্রণ রাজ্যপালের

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ৪ জুলাই : আগামী ৭ জুলাই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদিকা সুপ্রিয় ভট্টাচার্য বলেছেন, "রাজ্যপাল আমাদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ৭ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।" জমি দুর্নীতি মামলায় গত সপ্তাহে জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর তারপরেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন তিনি।

তাঁর পথ প্রশস্ত করতে বুধবার রাতেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন চম্পই সোরেন। ইতিমধ্যেই সরকার গড়তে চেয়ে রাজভবনে চিঠি দিয়েছেন হেমন্ত। তারপরেই বৃহস্পতিবার হেমন্ত-সহ ঝাড়খণ্ডের ইন্ডি জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। ইন্ডি জোটের নেতাদের সঙ্গে নিয়ে রাজভবনে পৌঁছন হেমন্ত সোরেন। রাজ্যপাল তাঁদের সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, ৭ জুলাই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…