Country

2 years ago

Landslide in uttrakhand: ভারী বৃষ্টিতে আবারও ধস হিমাচল ও উত্তরাখণ্ডে, অবরুদ্ধ হয়ে পড়ল গঙ্গোত্রী ও যমুনোত্রী সড়ক

Heavy rains hit Himachal and Uttarakhand (File Picture)
Heavy rains hit Himachal and Uttarakhand (File Picture)

 

শিমলা ও দেহরাদূন, ২৮ জুলাই: বর্ষার বৃষ্টির দুর্যোগ অব্যাহত পাহাড়ি রাজ্যে। ভারী বৃষ্টিতে আবারও ধস নামল হিমাচল ও উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের ধারাসুতে পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার কারণে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও ডাবরকোট-সহ বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে যমুনোত্রী সড়ক। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের কয়েকটি এলাকায় ধস নামে।

ধস নেমেছে হিমাচল প্রদেশেও। সেখানেও অবরুদ্ধ হয়ে পড়েছে জাতীয় সড়ক। উত্তরাখণ্ডে ধস প্রসঙ্গে উত্তরকাশী জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় ধস নামায় এবং রাস্তার উপর ধ্বংসস্তূপ এসে পড়ায় শুক্রবার সকালে অবরুদ্ধ হয়ে পড়েছে গঙ্গোত্রী এবং যমুনোত্রী জাতীয় সড়ক। গত কয়েক দিনে বৃষ্টিতে ধসের কারণে বেশ কয়েক বার অবরুদ্ধ হয়ে পড়েছে এই দুই জাতীয় সড়ক।

You might also like!