Breaking News
 
Rahul Gandhi: পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিশানা রাহুলের, মদ্যপানের অভিযোগ ঘিরে সরগরম রাজনীতি Supreme Court : গ্রেপ্তার হোক বা আটক, ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ বাধ্যতামূলক, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প

 

Heavy rains forecast in Delhi:দিল্লিতে অত্যধিক বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণের সতর্কতা দেশের উত্তর-পূর্বাঞ্চলেও

Heavy rains forecast in Delhi
Heavy rains forecast in Delhi

 

নয়াদিল্লি, ৩ জুলাই : দেশের সর্বত্রই পৌঁছে গিয়েছে বর্ষা, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও ভারী, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি বৃষ্টিতে ভাসছে, বৃষ্টিতে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লি-সহ দেশের অন্যান্য রাজ্যেও। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, হরিয়ানা, চন্ডীগড় ও দিল্লিতে আপাতত বৃষ্টিপাত চলবে। পূর্ব ও পশ্চিম উত্তর প্রদেশে আগামী ৬ জুলাই পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

অসম ও মেঘালয়-সহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে এমনিতেই বৃষ্টি হচ্ছে। আইএমডি জানিয়েছে, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও মিজোরামে আগামী কিছু দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ৫ ও ৬ জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কর্ণাটক উপকূলে। গুজরাট এবং মহারাষ্ট্রেও বৃষ্টি হচ্ছে, আর সেই বৃষ্টি অব্যাহত থাকবে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…