
নয়াদিল্লি, ৩১ জানুয়ারি : কুয়াশা থেকে কোনওভাবেই রেহাই পাচ্ছে না রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকল দিল্লি-এনসিআর। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই তলানিতে পৌঁছে যায়। তবে, দিল্লি বিমানবন্দরে এদিন উড়ান পরিষেবা বিঘ্নিত হয়নি।
দিল্লি-গুরুগ্রাম সীমানা এদিন সকাল ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল, দৃশ্যমানতা কমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত উড়ান পরিষেবা স্বাভাবিক রয়েছে। শীতের দাপট এদিনও বেশ ভালোই ছিল দিল্লিতে, একইসঙ্গে কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। দিল্লি লাগোয়া রাজ্যগুলিতেও এদিন সকালে ঘন কুয়াশা ছিল।
