Country

1 year ago

IMD issue heatwave forecast: উত্তর-পশ্চিম ও উত্তর ভারতে বজায় থাকবে গরম, কমলা সতর্কতা জারি

Heat will persist in Northwest and North India, orange warning issued
Heat will persist in Northwest and North India, orange warning issued

 

নয়াদিল্লি, ১৫ জুন: গরমের দাপট কমছেই না উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন রাজ্যে। ১৬ ও ১৭ জুনও তাপের দাপট বজায় থাকবে এই দুই রাজ্যের বিভিন্ন অংশে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, পঞ্জাব ও উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের অনেক অংশে ১৬ জুন তাপপ্রবাহ থেকে অত্যধিক তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

আইএমডি আরও জানিয়েছে, জম্মু, হিমাচল প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশেও ১৬ জুন তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। পঞ্জাব ও উত্তর প্রদেশের অনেক অংশে ১৭ জুনও তাপপ্রবাহ পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। ১৭ জুন, রবিবার পূর্ব মধ্যপ্রদেশেও অত্যধিক গরম থাকবে। আইএমডি উত্তর-পশ্চিম, উত্তর ও পূর্ব ভারতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে।


You might also like!