Country

1 year ago

Heatwave forecast in Jammu: জম্মুতে তাপপ্রবাহের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন শুষ্ক ও গরম থাকবে কাশ্মীরে

Heat wave forecast in Jammu, next 4-5 days will be dry and hot in Kashmir
Heat wave forecast in Jammu, next 4-5 days will be dry and hot in Kashmir

 

জম্মু, ১৫ জুন: জম্মুতে তাপপ্রবাহের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন শুষ্ক ও গরম থাকবে কাশ্মীরে। তবে, ১৯-২১ জুন এই সময়কালে বিকেলের দিকে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে, সেই সময় আকাশ থাকবে মেঘলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৮ জুন পর্যন্ত জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪-৫ দিন জম্মুর সমতল ভূমিতে তাপপ্রবাহ এবং জম্মু ও কাশ্মীরের বাকি অংশে গরম ও শুষ্ক আবহাওয়া থাকবে। ১৯ থেকে ২১ জুনের মধ্যে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।

You might also like!