Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Gujarat: দণ্ডিতদের মুক্তি দেওয়ার ক্ষমতা নেই গুজরাট সরকারের, সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিসের

Supreme Court (File Picture)
Supreme Court (File Picture)

 

নয়াদিল্লি, ৮ জানুয়ারি: বিলকিস বানো গণধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল গুজরাট সরকার। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিল, ১১ জন দণ্ডিতকে যে আগাম মুক্তি দিয়েছে, গুজরাট সরকারের হাতে সেই ক্ষমতা নেই। ২০০২ সালের গুজরাট হিংসার ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে বিলকিস বানোর পরিবারের ৭ সদস্যকে হত্যা করার ঘটনাও। গণধর্ষণ করা হয়েছিল বিলকিস বানোকে। এই ঘটনায় দোষী ১১ জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে আবার গুজরাট সরকার তাদের মুক্তি দেয়। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস বানো নিজে।

বিলকিস বানোর ১১ জন ধর্ষকের সময়ের আগেই মুক্তিকে চ্যালেঞ্জ করে হওয়া সেই মামলারই সোমবার রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিভি নাগরত্নের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ রায় শোনাল। বেঞ্চের আরেক বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। গত ১২ অক্টোবর এই মামলার রায়দান স্থগিত রেখেছিল নাগরত্নের বেঞ্চ। ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ করে দু'টি পৃথক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। একটি মামলা করেছিলেন বিলকিস নিজে। অপর মামলা করেন সিপিআইএম নেতা সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী লাল-সহ কয়েকজন। সোমবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ১১ জন ধর্ষককে সময়ের আগে দেওয়া যাবে না। গুজরাট সরকারের হাতে সেই ক্ষমতা নেই। গুজরাট সরকারের নির্দেশে আপাতত স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। গুজরাট সরকার ক্ষমতার অপব্যবহার করেছে বলেও অভিমত সুপ্রিম কোর্টের।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…