Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Arvind kejriwal: দিল্লি সার্ভিসেস বিলের বিরোধিতা করায় কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ কেজরিওয়াল, চিঠি লিখে জানালেন ধন্যবাদ

Arvind Kejriwal (File Picture)
Arvind Kejriwal (File Picture)

 

নয়াদিল্লি, ৯ আগস্ট : দিল্লি সার্ভিসেস বিল প্রত্যাখান করা এবং মানুষের দ্বারা নির্বাচিত দিল্লির সরকারকে সমর্থন জানানোর জন্য রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং ডঃ মনমমোহন সিংকে ধন্যবাদ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি জানান, "দিল্লির ২ কোটি মানুষের পক্ষ থেকে আমি আপনার দলকে ধন্যবাদ জানাই দিল্লি সার্ভিসেস বিলকে প্রত্যাখান করা এবং এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। "

এর পাশাপাশি তিনি আরও জানান যে , "আমরা আপনার প্রতিনিয়ত সমর্থ চাইছি সেই সমস্ত শক্তির বিরুদ্ধে যারা সংবিধানের অবমূল্যায়ন করতে চাইছে। " সোমবার রাজ্যসভায় পাশ হয়েছে দিল্লি সার্ভিসেস বিল। যেখানে ক্ষমতার বেশিরভাগ অংশ দেওয়া হয় দিল্লির উপ-রাজ্যপালকে। কেন্দ্রীয় সরকারের আনা অর্ডিন্যান্সের পরিবর্তে এই বিল নিয়ে আসা হয়। বিলের সমর্থনে অমিত শাহ জানান, দিল্লিতে কার্যকরী এবং দুর্নীতি মুক্ত সরকার গড়তে এই বিল আনা হয়েছে।


You might also like!