Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Country

1 year ago

Narendra Modi :ভারত সরকার এক দশক ধরে আম্বেদকরের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাল্টা আক্রমণ করলেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে জানিয়েছেন, ভারত সরকার এক দশক ধরে বি আর আম্বেদকরের স্বপ্ন পূরণে অক্লান্ত পরিশ্রম করেছে। বি আর আম্বেদকর সম্পর্কে অমিত শাহকে আক্রমণ করেছে কংগ্রেস, পাল্টা কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেছেন, ‘‘ভারতের মানুষ বারবার দেখেছে যে কী ভাবে একটি পরিবারতন্ত্র দল আম্বেদকরের উত্তরাধিকারকে মুছে ফেলার এবং তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়কে অপমান করার জন্য সম্ভাব্য সমস্ত নোংরা কৌশলে লিপ্ত হয়েছে।’’

কংগ্রেস এমন একটা দল, যারা আম্বেদকরকে ভারতরত্ন দেয়নি। তার পরই প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, তাঁর সরকার আম্বেদকরের স্বপ্নপূরণে কী কী পদক্ষেপ করেছে। মোদীর অভিযোগ, সংবিধান প্রণেতাকে নির্বাচনে পরাজিত করতে জওহরলাল নেহরু তাঁর বিরুদ্ধে প্ররোচনা করেছিলেন। এমনককি সংসদে সেন্ট্রাল হলে আম্বেদকরের প্রতিকৃত করতে বাধা দেয় কংগ্রেস! প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও জানিয়েছেন, কংগ্রেস যেমন ইচ্ছা চেষ্টা করতে পারে, তবে এই দল অস্বীকার করতে পারে না যে এসসি এবং এসটি সম্প্রদায়ের বিরুদ্ধে সবচেয়ে নির্মমতা তাঁদের শাসনকালে হয়েছে।


You might also like!