Breaking News
 
Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের Imran Hasan Arrested: নাড্ডার কনভয়ে হামলা থেকে ভাঙচুর, একাধিক অভিযোগে গ্রেপ্তার অভিষেক ঘনিষ্ঠ ইমরান

 

Rahul Gandhi:বারবার নিরাপত্তা লঙ্ঘনের জন্য সরকারকে দায় নিতে হবে, সন্ত্রাসী হামলা প্রসঙ্গে রাহুল

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১৬ জুলাই : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জম্মু ও কাশ্মীরের ডোডায় সন্ত্রাসী হামলায় চার জওয়ানের বলিদানে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি ভারত সরকারকেও একহাত নিয়েছেন তিনি। রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেল মারফত জানিয়েছেন, "জম্মু ও কাশ্মীরে আরেকটি সন্ত্রাসী এনকাউন্টারে আমাদের সৈন্যরা প্রাণ হারিয়েছেন। আমি তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

এরপরই রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, "একের পর এক এমন নৃশংস ঘটনা ঘটছে অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। এই ক্রমাগত সন্ত্রাসী হামলা জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে উন্মোচিত করছে। আমাদের সৈন্যরা এবং তাঁদের পরিবার বিজেপির ভুল নীতির খেসারত বহন করছেন। প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় দাবি করে যে, বারবার নিরাপত্তা ত্রুটির জন্য সরকারকে সম্পূর্ণ দায় নিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…