Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Goa nightclub fire: গোয়ায় অগ্নিকাণ্ড, আগাম জামিনের আবেদন সৌরভ ও গৌরবের

Saurabh Luthra
Saurabh Luthra

 

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর : গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন জানালো গোয়ার রেস্তোরাঁ তথা নাইট ক্লাবের অন্যতম মালিক সৌরভ লুথরা ও গৌরব লুথরা। গোয়ার নাইট ক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যুর খবর শুনে দেশ ছেড়ে পালিয়ে সৌরভ ও গৌরব আশ্রয় নিয়েছেন থাইল্যান্ডের ফুকেটে। গোয়া পুলিশ সূত্রে খবর, আইনজীবীদের মাধ্যমে দিল্লির রোহিনী আদালতে আগাম জামিনের আবেদন করেছেন দুই ভাই। এই আবেদনের শুনানি সম্ভবত বুধবারই।

উল্লেখ্য, কিছু দিন আগে গোয়ার একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়। এই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে।

এদিকে, এই অগ্নিকাণ্ডে এ বার ক্লাবের আর এক অংশীদারকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি ওই ক্লাবের চার মালিকের এক জন। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অজয় গুপ্ত। মঙ্গলবার রাতে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অজয় দাবি করেন, ‘‘আমি এই ক্লাবের এক জন অংশীদার মাত্র। এই ঘটনায় আমার কোনও ভূমিকা নেই। ক্লাবে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা জানতামই না।’’

You might also like!