Country

1 hour ago

Himachal Weather Alert: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হিমাচলে কমলা সতর্কতা জারি

Snow, rain in Himachal
Snow, rain in Himachal

 

শিমলা, ৬ এপ্রিল : পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ইতিমধ্যেই বরফের চাদরে ঢেকেছে হিমাচল প্রদেশের পাহাড়। একাধিক জেলায় হয়েছে বৃষ্টি। এমতাবস্থায় হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, ৭-৮ এপ্রিল হিমাচলের চার থেকে পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই মর্মে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার ও বুধবার হিমাচল প্রদেশের চম্বা, কাংড়া, কুল্লু, মান্ডি এবং শিমলা জেলায় শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার থেকে উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলতে পারে। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাসে জানিয়েছে, রাজ্যে ১১ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

You might also like!