Breaking News
 
Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের Agnimitra Paul : ইমাম-মোয়াজ্জেম-পুরোহিত ভাতা বন্ধের ইঙ্গিত? ধর্মভিত্তিক প্রকল্পে বড় সিদ্ধান্ত এ মাসেই কার্যকর

 

Game

1 hour ago

La Liga roundup: লেভানদোভস্কির বিদায় ম্যাচে জয় পেল বার্সিলোনা

Barcelona players celebrate Robert Lewandowski in his final home game
Barcelona players celebrate Robert Lewandowski in his final home game

 

বার্সিলোনা, ১৮ মে : কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সিলোনা রয়াল বেতিসকে হারিয়ে। তাদের গোলদাতা জোয়াও কান্সেলো ও রাফিনিয়া। তিন ম্যাচ বাকি থাকতে টানা দ্বিতীয় লিগ শিরোপা জয়ের পর গত রাউন্ডে আলাভেসের মাঠে ১-০ গোলে হেরেছিল কাতালান দলটি। আর এই মরসুমে লা লিগায় ঘরের মাঠে ১৯ ম্যাচ খেলে সবকটিতেই জিতল বার্সিলোনা।

৩৭ ম্যাচে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সিলোনার পয়েন্ট হলো ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে বেতিস। ম্যাচ শেষে সবকিছুর কেন্দ্রে ছিলেন লেভানদোভস্কি। কারণ এটি ছিল তার বার্সিলোনা থেকে বিদায় ম্যাচ। হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তিনি। তাকে শূন্যে ছোড়েন সতীর্থরা। তার হাতে বিশেষ স্বারক তুলে দেন বার্সিলোনা সভাপতি।

You might also like!