Country

1 hour ago

Meerut Liquor Incident: এবার বিষমদ আতঙ্ক মিরাটে! দেশি মদ খেয়ে ৩ জনের মৃত্যু

Three die after consuming spurious liquor in Meerut
Three die after consuming spurious liquor in Meerut

 

মিরাট, ৪ এপ্রিল : বিহারের পর এবার বিষমদের আতঙ্ক উত্তর প্রদেশের মিরাটে। দেশি মদ খেয়ে তিন জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতেরা দৌরালা থানা এলাকার বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় তিন জনেই দেশি মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মিরাটের এক হাসপাতালে তাঁদের ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থাতেই তাঁরা মারা যান।

মিরাটের সিনিয়র পুলিশ সুপার অবিনাশ পান্ডে জানিয়েছেন, ঠিক কী কারণে মৃত্যু তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে। যে দোকান থেকে ওই মদ কেনা হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন আবগারি দফতরের অফিসাররা। তবে অন্য কোনও জায়গা থেকে আরও কোনও মৃত্যুর খবর মেলেনি। পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

You might also like!