Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

Malda Violence: পালানোর চেষ্টা বানচাল, মোথাবাড়ির অশান্তিতে প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল গ্রেফতার

According to the police, Mofakkerul was on his way to Bengaluru
According to the police, Mofakkerul was on his way to Bengaluru

 

বাগডোগরা ও মালদা, ৩ এপ্রিল : মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রাখা ও বিক্ষোভের ঘটনায় এ বার গ্রেফতার মোফাক্কেরুল ইসলাম। ওই ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত সে। কলকাতা হাইকোর্টের এই আইনজীবীকে শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মোথাবাড়ির ঘটনা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে এনআইএ-কে। মোফাক্কেরুল পালানোর চেষ্টা করছিল, তখনই তাকে পাকড়াও করা হয়।

বিচারকদের ঘিরে বিক্ষোভের ঘটনায় উত্তেজিত জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে মোফাক্কেরুলের বিরুদ্ধে। উস্কানিমূলক মন্তব্য করার পাশাপাশি প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যাত্রিবাহী গাড়ির মাথায় দাঁড়িয়ে হ্যান্ডমাইক হাতে উস্কানি দিয়েছিল বলে অভিযোগ। এদিকে, কালিয়াচকে বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় সব মিলিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন আইজি উত্তরবঙ্গ। কালিয়াগঞ্জের অশান্তি নিয়ে মোট ১৯টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উত্তরবঙ্গের এডিজি কে জয়রামন বলেন, "আমরা এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছি এবং ১৯টি মামলা দায়ের করেছি। মূল উস্কানিদাতা মোফাক্কারুল ইসলামকে বাগডোগরা থেকে আটক করা হয়েছে। তাকে এখানে আনা হচ্ছে। এই মামলার তদন্তভার এনআইএ গ্রহণ করবে। তাকে কালিয়াচক মামলায় গ্রেফতার করা হয়েছে। সে একজন আইনজীবী বলে মনে হচ্ছে।'

You might also like!