Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

West Bengal

3 months ago

West Bengal Assembly Election: বহরমপুরে ভোটারদের হুমকি, নির্বাচন কমিশনের নির্দেশে গ্রেফতার তৃণমূল নেতা

Trinamool Leader Arrested on Election Commission's Orders
Trinamool Leader Arrested on Election Commission's Orders

 

বহরমপুর, ৪ এপ্রিল : নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের বহরমপুর বিধানসভা এলাকা থেকে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম রাজু মণ্ডল। তাঁর বিরুদ্ধে ভোটারদের হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠেছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে রাজু মণ্ডলকে ভোটারদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করে এবং রাজ্য পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার রাতে পুলিশ অভিযানে নেমে রাজু মণ্ডলকে গ্রেফতার করে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও রকম ভয়ভীতি, হুমকি বা অশান্তি বরদাস্ত করা হবে না। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন কড়া নজরদারি চালাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে আদালতে পেশ করা হবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

You might also like!