Technology

1 hour ago

Vida VX2 Plus KKR Limited Edition: কলকাতা নাইট রাইডার্স রঙে Vida! নতুন এডিশনে বাড়ল আকর্ষণ

Vida VX2 Plus KKR Limited Edition
Vida VX2 Plus KKR Limited Edition

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: Hero MotoCorp-এর ইভি ব্র্যান্ড Vida সম্প্রতি লঞ্চ করেছে বিশেষ Vida VX2 Plus KKR Limited Edition। Kolkata Knight Riders-থিমে তৈরি এই স্কুটার ঘিরে ইতিমধ্যেই ইলেকট্রিক বাজারে ব্যাপক সাড়া পড়েছে।ভারতের বাজারে  এই স্কুটার লঞ্চ হতেই ক্রেতাদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে । নতুন এই লিমিটেড এডিশন স্কুটারটিতে KKR-এর সিগনেচার কালার জ্যাম্বলি ও গোল্ড ব্যবহার করা হয়েছে, এটি স্কুটারটিকে একেবারে  প্রিমিয়াম লুক প্রদান করেছে। স্কুটারটি কেবল KKR-প্রেমীদের জন্য নয়, বরং ইলেকট্রিক স্কুটার প্রেমীদের জন্যও এক বিশেষ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

নতুন স্কুটারটিতে রয়েছে জ্যাম্বলি ও গোল্ড কালারের ফিনিশিং, পার্ল ব্ল্যাক বডি এবং গোল্ডেন হাফটোন গ্রেডিয়েন্ট। ডিজাইনটিতে তিনটি বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে, যা KKR-এর আইপিএল চ্যাম্পিয়নশিপ ট্রফি-এর প্রতীক হিসেবে ধরা হচ্ছে। এছাড়া এতে রয়েছে সিগনেচার LED হেডল্যাম্পস এবং বিশেষ LED DRL, যা রাতে স্কুটারটিকে আলাদা চেহারা প্রদান করে।


লিমিটেড এডিশনের সঙ্গে KKR-এর সিগনেচার কালারে ডিজাইন করা হেলমেট পাওয়ার সুযোগও রয়েছে। KKR-এর CEO বেনকি মাইসুর এবং Vida-এর চিফ বিজনেস অফিসার কৌশল্য নন্দকুমার এই অংশীদারিকে টিকাব এবং খেলার প্রতি ভালোবাসার সমন্বয় হিসেবে বর্ণনা করেছেন।

ভারতে Vida VX2 Plus (BaaS)-এর দাম 57,990 টাকা, Vida VX2 Plus (ব্যাটারিসহ) 94,800 টাকা এবং নতুন Vida VX2 Plus KKR Limited Edition-এর দাম 1,15,990 টাকা। স্কুটারের একবার চার্জে রেঞ্জ 142 কিমি রেঞ্জ প্রদান করে এবং টপ স্পিড 80 কিমি/ঘণ্টা। নতুন এই KKR লিমিটেড এডিশন স্কুটার ভারতের বাজারে একেবারে বিশেষ এবং KKR ফ্যানদের জন্য একদম একান্ত।

You might also like!