
দেওরিয়া, ৩০ মার্চ: উত্তর প্রদেশের দেওরিয়া জেলায় রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে প্রাণ হারাল ৩টি শিশু, মৃত্যু হয়েছে ৩টি শিশুর মায়েরও। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরনপ্রদেশের দেওরিয়া জেলার দামরি গ্রামে।
এই ঘটনা প্রসঙ্গে দেওরিয়ার এসপি সংকল্প শর্মা জানিয়েছেন, এদিন সকালে এক মহিলা বাড়িতে জলখাবার বানাচ্ছিলেন। সেই সময় গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। সঙ্গে সঙ্গে তাঁর মৃত্যু হয়। প্রাণ হারায় তাঁর ৩ সন্তানও। আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও ফরেনসিক অফিসাররা ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেওরিয়ার জেলাশাসক অখন্ড প্রতাপ সিং বলেছেন, "ডুমরি গ্রামে দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটেছে, রান্নাঘরে এক মহিলা রান্না করছিলেন, সিলিন্ডার বিস্ফোরণে ওই মহিলা ও তাঁর ৩ সন্তানের মৃত্যু হয়েছে। নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।"
