
শিবপুরী ও বুন্দি, ১২ এপ্রিল: সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টার ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদ। গুজরাটের সবরমতী জেল থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়ে যাওয়া হচ্ছে আতিক আহমেদকে, বুধবার সকালে মধ্যপ্রদেশের শিবপুরীতে পৌঁছনোর পর সাংবাদিকদের উদ্দেশে আতিক বলেন, "আপনাদের (সংবাদ মাধ্যম) জন্যই আমি নিরাপদ রয়েছি।"
একটি খুনের মামলায় গুজরাটের সবরমতী জেল থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিয়ে যাওয়া হচ্ছে মাফিয়া আতিক আহমেদকে। মধ্যপ্রদেশের শিবপুরীতে পৌঁছনোর আগে রাজস্থানের বুন্দিতে কিছু সময়ের জন্য থামানো হয় পুলিশের গাড়ি, গাড়ি থেকে নামানো হয় আতিককে। তখন সে বলে, "আমার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে... আমি তো জেলে ছিলাম, এটা (উমেশ পাল হত্যা মামলা) সম্পর্কে আমি কী জানব।" উল্লেখ্য, আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় দোষীসাব্যস্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে।
