Country

2 years ago

G-20:জি-টোয়েন্টি : গুরুগ্রামে শুরু স্টার্টআপ-২০ গোষ্ঠীর শিখর সম্মেলন, চলবে দুই দিন ধরে

G-20: Startup-20 summit begins in Gurugram, will continue for two days
G-20: Startup-20 summit begins in Gurugram, will continue for two days

 

গুরুগ্রাম, ৩ জুলাই : ভারতের জি-টোয়েন্টি সভাপতিত্বে স্টার্টআপ-২০ গোষ্ঠীর দু'দিনের শিখর সম্মেলন সোমবার হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে। সোমবার সকালে দুই দিনের এই স্টার্টআপ-২০ শিখর সম্মেলনের উদ্বোধন করেছেন বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ এবং জি-টোয়েন্টি ইন্ডিয়ার শেরপা অমিতাভ কান্ত।

স্টার্ট আপের অনুকূল পরিবেশ গড়ে তুলতে এবং উদ্ভাবন ও শিল্পোদ্যোগের বিশ্বে ভারতের স্থান উন্নত করার লক্ষ্যে এই শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দিনের এই সম্মেলনে অর্থনৈতিক বিকাশ, কর্ম সংস্থান ও সমাজের অগ্রগতির মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতে পারে। স্টার্টআপের ক্ষেত্রে এই সম্মেলন মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করা হচ্ছে।


You might also like!