Country

3 years ago

G-20 summit 2023 : জি-২০ : গান্ধীনগরে ডাণ্ডি কুটির ঘুরে দেখলেন দেশ-বিদেশের প্রতিনিধিরা

G 20 Summit 2023
G 20 Summit 2023

 

গান্ধীনগর, ৪ এপ্রিল : গুজরাটের গান্ধীনগরে ভারতের জি-২০ সভাপতিত্বে শক্তির রূপান্তর সংক্রান্ত কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকের ফাঁকে প্রতিনিধিবর্গ, তৃতীয় তথা শেষ দিনে মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীকে উৎসর্গ করে নির্মিত সংগ্রহশালা ‘ডাণ্ডি কুটির’ ঘুরে দেখেন। গত রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে জি-টোয়েন্টি সদস্য দেশ, আমন্ত্রিত দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রায় ১০০ জন প্রতিনিধি যোগ দেন।

অন্যদিকে, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের আওতায়, জি-২০–এর ক্ষমতায়ন বিষয়ক দ্বিতীয় বৈঠক এদিন কেরালার তিরুবনন্তপুরমে শুরু হয়। আজ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন পক্ষের অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ পার্শ্ব ইভেন্টে অংশ নিয়ে বলেছেন, রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা, স্বাস্থ্য, মজুরি এবং বীমাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং জেন্ডার বাজেট বরাদ্দ ২০.৯ শতাংশে বাড়িয়েছে।


You might also like!