Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Terrorist attack in Doda in Jammu and Kashmir:জম্মু ও কাশ্মীরে ডোডায় জঙ্গি হামলায় নিহত চার জওয়ান, জখম এক পুলিশ কর্মী

Terrorist attack in Doda in Jammu and Kashmir
Terrorist attack in Doda in Jammu and Kashmir

 

শ্রীনগর, ১৬ জুলাই : সন্ত্রাসবাদী হামলায় আবারও রক্তাক্ত জম্মু ও কাশ্মীর। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সুরক্ষা বাহিনীর। সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়েছে। জখম পুলিশ কর্মী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতদের মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন।

নিরাপত্তা বাহিনীর সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে খবর পাওয়ার পরই ওই এলাকায় অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানের সময় অতর্কিতে সেনাবাহিনীর দিকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। পাল্টা জবাব দেন জওয়ানরাও। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। সন্ত্রাসীদের গুলিতে চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলাবার ভোরে তাঁদের মৃত্যু হয়। ওই জঙ্গল এলাকায় চার থেকে পাঁচ জন জঙ্গি লুকিয়ে থাকার খবর ছিল, এমনই জানান এক সেনা আধিকারিক। তাদের সন্ধানে মঙ্গলবারও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…