Country

1 year ago

Former sarpanch killed, two injured in militant attack in Shopian:শোপিয়ানে জঙ্গি হামলায় নিহত প্রাক্তন সরপঞ্চ, আহত দুই

Former sarpanch killed, two injured in militant attack in Shopian
Former sarpanch killed, two injured in militant attack in Shopian

 

শোপিয়ান, ১৯ মে : শনিবার রাতে শোপিয়ানে জঙ্গিদের গুলিতে নিহত প্রাক্তন সরপঞ্চ আইজাজ আহমেদ শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে এই ঘটনা ঘটে। জঙ্গি হামলায় গুরুতর আহত আইজাজকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, এর আগে জঙ্গিরা অনন্তনাগ জেলায় দুই পর্যটককে গুলি করে আহত করে। পুলিশ জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে যে, নিরস্ত্র লোকদের টার্গেট করে জঙ্গিরা উপত্যকা অশান্ত করার চেষ্টা করছে। তবে আমাদের তরফে উপত্যকায় শান্তি স্থাপনের প্রচেষ্টা জঙ্গিরা থামাতে পারবে না। কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

You might also like!