
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : সর্বশেষ ইন্ডিয়ান স্টেট অফ ফরেস্ট রিপোর্ট (আইএসএফআর) ২০২১ অনুযায়ী, গত সাত বছরে দেশের মোট বনাঞ্চল বেড়েছে ১২,২৯৪ বর্গ কিলোমিটার। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট বনভূমির আয়তন ৭,১৩,৭৮৯ বর্গকিলোমিটার, যা দেশের ভৌগোলিক আয়তনের ২১ দশমিক ৭১ শতাংশ। সোমবার লোকসভায় এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই তথ্য জানিয়েছেন।
আইএসএফআর-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট বনাঞ্চল বেড়েছে ১৫৪০ বর্গ কিলোমিটার, গাছের আচ্ছাদন বেড়েছে ৭২১ বর্গ কিলোমিটার। এর ফলে পূর্ববর্তী মূল্যায়নের তুলনায় জাতীয় পর্যায়ে মোট বন ও বৃক্ষের আয়তন ২২৬১ বর্গ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রকের মতে, বন উজাড়ের সমস্যা মোকাবেলায় বহু-বিভাগীয় প্রচেষ্টা পরিবেশ সুরক্ষায় ভাল ফল দিয়েছে। সর্বশেষ আইএসএফআর ২০২১ অনুযায়ী, গত সাত বছরে দেশের মোট বনাঞ্চল বেড়েছে ১২,২৯৪ বর্গ কিলোমিটার।
