Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Amit Shah: পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল : অমিত শাহ

Five centuries of waiting and promises have been fulfilled today: Amit Shah
Five centuries of waiting and promises have been fulfilled today: Amit Shah

 

নয়াদিল্লি, ২২ জানুয়ারি: পাঁচ শতাব্দীর অপেক্ষা ও প্রতিজ্ঞা আজ পূরণ হল, সোমবার অযোধ্যায় পৌঁছে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর অযোধ্যায় পৌঁছন। তারপর তিনি এই বিশাল মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশবাসীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, এই মন্দির প্রতিষ্ঠা হওয়ায় আজ পাঁচ শতাব্দীর অপেক্ষা এবং প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এই দিনটি ঐতিহাসিক। এট দিনটিকে কখনও ভোলা যাবে না। শাহ সোমবার সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে লেখেন, আজ কোটি কোটি রাম ভক্তদের জন্য একটি অবিস্মরণীয় দিন। তিনি আরও বলেন, আজ যখন আমাদের রামলালা তাঁর বিশাল মন্দিরে অধিষ্ঠিত তখন অগণিত রাম ভক্তের মতো তিনিও আবেগপ্রবণ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা তার পক্ষে সম্ভব নয় বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এজন্য তিনি অন্তরের অন্তস্থল থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহ বলেন, এই শুভ দিনে আমি সেই মহাপুরুষদেরও প্রণাম জানাই, যারা এই সংগ্রামকে বহু শতাব্দী ধরে বাঁচিয়ে রেখেছিলেন, যারা বহু অপমান-নির্যাতন সহ্য করেও ধর্মের পথ ছাড়েননি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…