Country

2 years ago

Fire kills four in Amritsar: অমৃতসরের উপকন্ঠে ওষুধ তৈরির কারখানায় আগুন, প্রাণ হারালেন এক মহিলা-সহ ৪ জন

Fire in Amritsar (Symbolic Picture)
Fire in Amritsar (Symbolic Picture)

 

অমৃতসর, ৬ অক্টোবর : পঞ্জাবের অমৃতসর শহরের উপকণ্ঠে একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে ৪ জনের। বৃহস্পতিবার রাতে ওষুধ তৈরির কারখানায় আগুন লাগে, শহরের উপকন্ঠে মজিথা রোড এলাকায় একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লাগে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। কারখানায় অতিরিক্ত পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানায় কাজ চলছিল। ফলে আগুন লাগার কারণে কয়েক জন শ্রমিক কারখানার মধ্যেই আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী। কয়েক জন শ্রমিককে উদ্ধার করা হলেও চার জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার পুলিশ জানিয়েছে, অমৃতসর শহরের উপকণ্ঠে অবস্থিত মাজিথা সড়কের নাগ কালা গ্রাম এলাকায় একটি ফার্মা ইউনিটে আগুন লাগে। মাজিথার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বলবিন্দর সিং বলেছেন, এক মহিলা-সহ কারখানার চার শ্রমিককে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।


You might also like!