Breaking News
 
Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার

 

Jharkhand: ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন, চিকিৎসক দম্পতি-সহ মৃত্যু ৫ জনের

Jharkhand
Jharkhand

 

ধানবাদ, ২৮ জানুয়ারি : ঝাড়খণ্ডের ধানবাদে বেসরকারি নার্সিংহোমে আগুন লেগে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ ৫ জন। শনিবার ভোররাতে ধানবাদের হাজরায় অবস্থিত একটি ক্লিনিকে আগুন লাগে। এই আগুনে ক্লিনিকের পরিচালক ডাঃ বিকাশ হাজরা ও তাঁর স্ত্রী ডাঃ প্রেমা হাজরা-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে টেলিফোন এক্সচেঞ্জ রোডে অবস্থিত হাজরা ক্লিনিকে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত ২.৩০ মিনিট নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।


পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত আড়াইটে নাগাদ যখন ক্লিনিকে আগুন লাগে তখন চিকিৎসক দম্পতি-সহ অন্যরা ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর ঘর ধোঁয়ায় ভরে যায় এবং সবাই শ্বাসকষ্টে মারা যান। সূত্রের খবর, হাজরা ক্লিনিকে যখন আগুন লেগেছিল, তখন সেখানে প্রায় ২৫ জন রোগী ভর্তি ছিলেন। তড়িঘড়ি স্বাস্থ্যকর্মীরা সমস্ত রোগীদের অন্য ভবনে নিয়ে গিয়ে প্রাণে বাঁচান। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ডক্টর বিকাশ হাজরার ভাইপোরও। দু'দিন আগেই কলকাতা থেকে ধানবাদে এসেছিল সে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…