Country

1 year ago

Fire at Rampur Hospital old building: উত্তর প্রদেশের রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে আগুন, শর্টসার্কিট থেকে বিপত্তি

Fire at Rampur Hospital old building
Fire at Rampur Hospital old building

 

রামপুর, ১৮ মে: উত্তর প্রদেশের রামপুরে আগুন লাগল রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে। শর্টসার্কিট থেকেই এই আগুন লাগে বলে জানা গিয়েছে। শনিবার রামপুর হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে আগুন লাগে, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

জেলা হাসপাতালের সিএমএস ডাঃ আর কে মিত্র বলেছেন, "যেখানে আগুনে লাগে সেটি একটি অকার্যকর বিল্ডিং ছিল... বিল্ডিংটিতে কিছু প্লাস্টিকের জিনিস অবশিষ্ট ছিল। সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। মোট ৩টি দমকলের ইঞ্জিন এসে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি।"


You might also like!