Country

1 year ago

Fire breaks at Gundicha temple: পুরীর গুণ্ডিচা মন্দিরে অগ্নিকাণ্ড

Fire at Gundicha Temple in Puri
Fire at Gundicha Temple in Puri

 

পুরী, ১ জুন: পুরীর গুণ্ডিচা মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে জগন্নাথ দেবের মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের নকাচনা দ্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মন্দিরের কাছে একটি ফাইবারের তৈরি ব্যারিকেডে আগুন লেগে যায়। মন্দিরের কর্মীদের নজরে আসতেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলে।

জানা গেছে, দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর নেই। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ২৯ মে জগন্নাথ দেবের চন্দন যাত্রায় আতসবাজি পোড়ানোর সময় আগুন লেগে যায় ও বিস্ফোরণ ঘটে। আহত হন অন্তত অনেকজন।


You might also like!