Country

2 years ago

Farmers leaders reject govt proposal: কৃষক স্বার্থে নয়; এমএসপি নিয়ে সরকারের প্রস্তাব ফিরিয়ে দিলেন অন্নদাতারা, দিল্লি যাওয়ার হুঁশিয়ারি

Farmers leaders reject govt proposal
Farmers leaders reject govt proposal

 

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি: এমএসপি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে কৃষকদের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে দিলেন কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত কৃষক স্বার্থে নয়। তাই কৃষক নেতারা ৫ বছরের জন্য এমএসপি-তে ডাল, ভুট্টা, তুলা সংগ্রহে কেন্দ্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সোমবার রাতে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, "এই সিদ্ধান্ত কৃষক স্বার্থে নয়, আমরা তা খারিজ করছি। আমরা ২১ ফেব্রুয়ারি সকাল ১১টায় দিল্লির উদেশ্যে যাত্রা শুরু করব।"

কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের আরও বলেছেন, "পঞ্জাবের ৭টি জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। পঞ্জাব সরকারকে স্পষ্ট করা উচিত, তাঁরাও অনুমতি দিয়েছে কিনা, তাঁরাও চায় কি না... হরিয়ানার সঙ্গে যোগসাজশ করে আপনার অপারেশন চলছে? পঞ্জাবে ইন্টারনেট সাসপেন্ড হওয়া উচিত নয়। আমি মনে করি না রাজ্য সরকারকে না বলে, ইন্টারনেট সাসপেন্ড করার অধিকার রয়েছে কেন্দ্রের।" পান্ধের আরও বলেছেন, "আমরা সরকারের কাছে আবেদন করছি, হয় আমাদের সমস্যাগুলি সমাধান করুন অথবা ব্যারিকেডগুলি সরিয়ে দিন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আমাদের দিল্লিতে যাওয়ার অনুমতি দিন।"

এদিকে, মঙ্গলবার সকালে পান্ধের বলেছেন, "সরকারের অভিপ্রায় খুব স্পষ্ট, তাঁরা যে কোনও মূল্যে আমাদের দিল্লিতে প্রবেশ করতে দেবে না। আপনি যদি কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান পেতে না চান, তাহলে আমাদের দিল্লির দিকে যাত্রা করার অনুমতি দেওয়া উচিত।" পান্ধের উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "হরিয়ানার অবস্থা কাশ্মীরের মতো। আমরা ২১ ফেব্রুয়ারি দিল্লির দিকে মিছিল করব, সরকার আমাদের একটি প্রস্তাব দিয়েছে যাতে আমরা আমাদের মূল দাবি থেকে পিছিয়ে যাই। এখন যা ঘটুক তার জন্য সরকার দায়ী থাকবে।"


You might also like!