Country

2 years ago

AAP: সংবিধান বাঁচাতে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আপ-এর প্রতিটি কর্মী ও নেতা : অতিশী

Every AAP worker and leader will continue to fight against BJP to save the constitution: Atishi
Every AAP worker and leader will continue to fight against BJP to save the constitution: Atishi

 

নয়াদিল্লি, ৫ অক্টোবর: সংবিধান বাঁচাতে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আম আদমি পার্টি (আপ)-র প্রতিটি কর্মী ও নেতা। বিজেপির আক্রমণ শানিয়ে বললেন দিল্লির মন্ত্রী ও আপ নেত্রী অতিশী। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে অতিশী বলেছেন, "আমরা জেলে পাঠানোর হুমকিতে ভয় পাবো না।" আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হন অতিশী। তিনি বলেছেন, "কেন্দ্রীয় এজেন্সি এবং তাঁদের আধিকারিকরা গত ১৫ মাস ধরে একটি কথিত আবগারি কেলেঙ্কারির তদন্ত পরিচালনা করছে এবং হাজার হাজার জায়গায় অভিযান চালানোর পরেও তাঁরা সেই বিষয়ে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে।"

সঞ্জয় সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে অতিশী আরও বলেছেন, "আমি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চাই, সঞ্জয় সিংয়ের বাসভবন থেকে এক টাকারও দুর্নীতি পাওয়া গেলে তা দেশের সামনে প্রমাণ পেশ করতে হবে... আমি বিজেপিকে বলতে চাই যে তাঁরা সঞ্জয় সিংয়ের বাসভবনে অভিযান চালিয়েছে, আমি তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। তাঁর পৈত্রিক বাড়ি এবং তাঁর ব্যাঙ্ক লকারে অভিযান চালাতে ইডি, সিবিআই পাঠান... আমি চ্যালেঞ্জ করতে পারি যে দুর্নীতির এক পয়সাও পাওয়া যাবে না।"

You might also like!