
বুদগাম, ১৫ জানুয়ারি : রবিবার বুদগামের রেডবুগ মাগাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসবাদীদের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এই এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর কর্ডনে দুই থেকে তিনজন সন্ত্রাসী আটকে পড়েছে। তাদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, মধ্য কাশ্মীরের বুদগাম জেলার রেডবুগ মাগামে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে যৌথ তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীকে তাদের কাছে আসতে দেখে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে, এরপরই এনকাউন্টার শুরু হয়। ধারণা করা হচ্ছে, নিরাপত্তা বাহিনীর কর্ডনে দুই থেকে তিনজন সন্ত্রাসী আটকে পড়েছে।
