Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

1 month ago

ED raids Punjab Minister: আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরার বাড়িতে তল্লাশি ইডি-র

Punjab Minister Sanjeev Arora
Punjab Minister Sanjeev Arora

 

লুধিয়ানা, ১৭ এপ্রিল : পঞ্জাবের আম আদমি পার্টির মন্ত্রী সঞ্জীব অরোরা এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়ি ও কার্যালয়ে একযোগে শুক্রবার তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা)-এর অধীনে ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি সূত্রের খবর, পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা, তাঁর ব্যবসায়িক অংশীদার লুধিয়ানার হেমন্ত সুদ এবং জলন্ধরের চন্দ্রশেখর আগরওয়ালের বাসভবন ও কার্যালয়ে তল্লাশি চালানো হয়।

আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার বলেন, তিন দিনের মধ্যে এটি ইডির দ্বিতীয় অভিযান আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে। এখনও পর্যন্ত আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে চালানো অগণিত অভিযানে কত পরিমাণ কালো টাকা উদ্ধার হয়েছে, তা কি প্রধানমন্ত্রী প্রকাশ করবেন? এক টাকাও কি উদ্ধার হয়েছে? শুধুমাত্র ক্ষমতার জন্য আপনারা যে এই সস্তা রাজনীতি করছেন, তা গোটা দেশ দেখছে।

You might also like!