Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 month ago

Alex Manninger Dies: ট্রেন দুর্ঘটনায় প্রাক্তন অস্ট্রিয়ান গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গারের মৃত্যু

Former Arsenal goalkeeper Alex Manninger
Former Arsenal goalkeeper Alex Manninger

 

লন্ডন, ১৭ এপ্রিল: ১৬ এপ্রিল: প্রাক্তন অস্ট্রিয়ান গোলরক্ষক অ্যালেক্স ম্যানিঙ্গার এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ৪৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (ওইএফবি) এই খবর নিশ্চিত করেছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ সালজবুর্গের কাছে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। ম্যানিঙ্গারের গাড়িকে একটি ট্রেন ধাক্কা মেরে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। সেই সময় তিনি গাড়িতে একাই ছিলেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রেনের চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে।

ম্যানিঙ্গার অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন। ক্লাব ফুটবলে তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত খেলেছেন। এছাড়া ইতালির একাধিক ক্লাব—ফিওরেন্টিনা, তোরিনো, বোলোগনা, সিয়েনা, উদিনিস এবং জুভেন্টাসের জার্সিতেও মাঠে নেমেছেন। ২০১৬-১৭ মরসুমে লিভারপুলে খেলেই তিনি পেশাদার ফুটবলকে বিদায় জানান। অস্ট্রিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া পরিচালক পিটার শোটেল শোকপ্রকাশ করে বলেন, “ম্যানিঙ্গার মাঠের ভেতরে ও বাইরে অস্ট্রিয়ান ফুটবলের এক অসাধারণ দূত ছিলেন।” ফুটবল মহলে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

You might also like!