Country

3 years ago

Chattisgarh : খনি মামলায় ছত্তিশগড়ে বড়সড় অভিযান ইডি-র, বিজেপির বিরুদ্ধে তোপ বাঘেলের

ED Raid several location in chattisgarh
ED Raid several location in chattisgarh

 

রায়পুর, ২০ ফেব্রুয়ারি : খনি মামলায় ছত্তিশগড়ে বড়সড় অভিযানে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সকাল থেকে ছত্তিশগড়ের এক ডজনেরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি, যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে তার মধ্যে রয়েছে কংগ্রেসের বিভিন্ন নেতার বাড়ি ও অফিস। ছত্তিশগড় কংগ্রেসের কোষাধ্যক্ষ রামগোপাল আগরওয়ালের ঠিকানাতেও তল্লাশি চালানো হয়। ভিলাইয়ের বিধায়ক দেবেন্দ্র যাদব, গিরিশ দেবাঙ্গন, আরপি সিং, বিনোদ তিওয়ারি, সানি আগরওয়ালের ঠিকানাতেও তল্লাশি চালিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে শক্তিশালী প্রমাণ রয়েছে যে, সূর্যকান্ত তিওয়ারির কাছ থেকে ৫২ কোটি টাকা পেয়েছেন রামগোপাল আগরওয়াল, যিনি বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

এদিকে, ইডি-র এই অভিযানের পরই বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল। ভূপেশ টুইট করে লিখেছেন, "ভারত জোড়ো যাত্রার সাফল্য এবং আদানির সত্য প্রকাশ্যে আসায় বিজেপি হতাশ। এই অভিযানটি আসলে মনোযোগ সরানোর চেষ্টা। ৪ দিন পর রায়পুরে কংগ্রেসের সম্মেলন শুরু হচ্ছে। প্রস্তুতিতে নিযুক্ত আমাদের লোকজনকে থামিয়ে আমাদের মনোভাব ভাঙা যাবে না।"


You might also like!